যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দ্বিতীয় দিনেও জমজমাট রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ

ব্রাজিল জার্মানি উরুগুয়ে মরক্কোর জয়, ড্র পর্তুগাল-সৌদি আরব

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৯:০৫ পিএম
আপডেট : রবিবার, ১২ জুলাই,২০২৬, ১০:০৭ পিএম
ব্রাজিল জার্মানি উরুগুয়ে মরক্কোর জয়, ড্র পর্তুগাল-সৌদি আরব

যশোরের আরএন রোড ক্রীড়াচক্রের মাঠে অনুষ্ঠিত ‘রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ফুটবল-২০২৬’-এর দ্বিতীয় দিনের খেলায় ছিল উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও উৎসবের আমেজ।

রোববার বিকেলে অনুষ্ঠিত পাঁচটি ম্যাচ উপভোগ করতে মাঠে ভিড় করেন শত শত দর্শক ও ফুটবলপ্রেমী।

দিনের প্রথম ম্যাচে ‘সি’ গ্রুপে ইরানকে ২-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় উরুগুয়ে। দ্বিতীয় ম্যাচে ‘ডি’ গ্রুপে নরওয়েকে একই ব্যবধানে পরাজিত করে জার্মানি।

তৃতীয় ম্যাচে ‘সি’ গ্রুপের সৌদি আরব ও পর্তুগালের লড়াইয়ে দুই দলের রক্ষণভাগ ছিল সমান দৃঢ়। একাধিক আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

চতুর্থ ম্যাচে ‘ডি’ গ্রুপে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পায় মরক্কো। ম্যাচের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে তারা।

দিনের শেষ ও সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ‘এ’ গ্রুপে মুখোমুখি হয় টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিল ও শক্তিশালী স্পেন। জমজমাট এই লড়াইয়ে ২-১ গোলে জয় পায় ব্রাজিল। ম্যাচ শেষে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে মাঠ।

আয়োজকদের ভাষ্য, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও খুদে খেলোয়াড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিশুদের মোবাইল ও অনলাইননির্ভর জীবন থেকে মাঠমুখী করতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখছে বলে তারা মনে করেন।

বিশ্বের জনপ্রিয় ১৬টি দেশের আদলে গঠিত দলগুলোকে নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। ১৬ জুলাই শুরু হবে কোয়ার্টার ফাইনাল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)