যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মিরপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০১:০২ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৩:১৭ পিএম
মিরপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আতাউর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের কামাডাঙ্গা এলাকায় স্থানীয়রা রেললাইনের ওপর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত আতাউর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার কামরুল ইসলামের পালিত ছেলে।

পোড়াদহ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, জিআরপি) হুসাইন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ভোর সাড়ে ৪টার সময় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন ওসি।

মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)