যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় কৃষকের মাঝে সার ও শর্ষে বীজ বিতরণ

✍️দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৩:৩০ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৪:৪৩ পিএম
দেবহাটায় কৃষকের মাঝে সার ও শর্ষে বীজ বিতরণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় তিন হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও শর্ষের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে দেবহাটা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল। আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আফজাল হোসেন, মো. আবুল কালাম আজাদ, মো. জিয়াউর রহমান, মোস্তফা মোস্তাক আহম্মদ, মো. মনিরুল ইসলাম, আহমাদ সাঈদ, মো. আলাউর রহমান সিদ্দিকী, মো. জাহিদুজ্জামান, মো. ইব্রাহিম খলিল ও মো. ইউনুস আলীসহ স্থানীয় কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানো এবং কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করার লক্ষ্যে তালিকাভুক্ত তিন হাজার ৪০০ কৃষকের প্রত্যেককে এক কেজি উন্নত জাতের সরিষার বীজ, দশ কেজি ডিএপি/টিএসপি সার এবং দশ কেজি এমওপি (পটাশ) সার দেওয়া হয়েছে।

কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমাতে এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)