যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দইয়ে জ্যান্ত পোকা, যশোরে অর্পণ ঘোষ ডেয়ারিকে জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৪:০২ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৪:২০ পিএম
দইয়ে জ্যান্ত পোকা, যশোরে অর্পণ ঘোষ ডেয়ারিকে জরিমানা

যশোরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের ভয়াবহ চিত্র পাওয়া গেছে।

অর্পণ ঘোষ ডেয়ারিতে প্রস্তুতকৃত দইয়ের ভেতরে জ্যান্ত পোকা ঘুরে বেড়াতে দেখা গেছে। পাশাপাশি পণ্যে মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন যশোরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীম বিনতে মুস্তাফিজ। এ সময় বিএসটিআই যশোরের পরিদর্শক মো. রাকিবুল ইসলাম ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত দইয়ের মধ্যে জ্যান্ত পোকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং পণ্যে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার বিষয়টি উঠে আসে। এসব অপরাধে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

খাদ্যপণ্যের মতো গুরুত্বপূর্ণ পণ্যে এমন অব্যবস্থাপনা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)