যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৪:৩২ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৬:৫৮ পিএম
মহেশপুরে চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের সফল কৃষি উদ্যোক্তা হাবিবুর রহমানের চায়না লেবুর বাগান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নোমান হোসেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি বাগানটি ঘুরে দেখেন এবং লেবু চাষের সম্ভাবনা, উৎপাদন ও উদ্যোক্তার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন।

বাগান পরিদর্শনকালে জেলা প্রশাসক নোমান হোসেন বেকার যুবকদের চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের বেকার যুবসমাজকে হতাশ না হয়ে প্রচলিত চিন্তাধারার বাইরে এসে কৃষিভিত্তিক উদ্যোগ নিতে হবে। পরিকল্পিতভাবে এমন ফলের বাগান গড়ে তুললে নিজের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। চায়না লেবুর মতো সম্ভাবনাময় ফল চাষ করে একজন উদ্যোক্তা নিজের ভাগ্য বদলের পাশাপাশি দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখতে পারেন।

জেলা প্রশাসক আরও বলেন, ঝিনাইদহ জেলায় বর্তমানে অনেক তরুণ-যুবক বিভিন্ন ধরনের ফল চাষে আগ্রহী হচ্ছেন, যা অত্যন্ত ইতিবাচক। নতুন কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে পারেন।

উদ্যোক্তা হাবিবুর রহমান জানান, তার দুই বিঘা জমির এই বাগানের লেবু প্রায় দশ লাখ টাকায় বিক্রি হবে বলে তিনি আশা করছেন। জেলা প্রশাসকের এই পরিদর্শনে স্থানীয় কৃষি উদ্যোক্তারা দারুণভাবে অনুপ্রাণিত হয়েছেন।

পরিদর্শনকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেন, উপজেলা প্রকৌশলী আজিজুল হক, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক বাবর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)