যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ছয় হাজার কৃষকের মাঝে শর্ষের প্রণোদনা বিতরণ

✍️স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ১২:২৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৪:৪৩ পিএম
যশোরে ছয় হাজার কৃষকের মাঝে শর্ষের প্রণোদনা বিতরণ

ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমানো এবং শর্ষে ও মসুরের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে যশোরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ছয় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে শর্ষের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি ১৫০ জন কৃষককে দেওয়া হয়েছে মসুরের বীজ ও সার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমের এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।

যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, কর্মসূচির আওতায় প্রত্যেক শর্ষেচাষিকে এক কেজি বীজ, দশ কেজি ডিএপি এবং দশ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রত্যেক মসুরচাষিকে পাঁচ কেজি মসুরের বীজ, দশ কেজি ডিএপি এবং পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

সময়মতো বীজ বপন ও প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে ভালো ফলন নিশ্চিত করতে তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খান খোকন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষকদের ভাগ্যোন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে। এ উদ্যোগের ফলে যশোরে শর্ষে ও মসুরের আবাদ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, পেঁয়াজের উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনার সুফল পাওয়া গেছে। একইভাবে শর্ষে ও মসুরের উৎপাদন বাড়িয়ে ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমাতে হবে। এ ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জনে কৃষকদের দেওয়া সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন। এ ছাড়া উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)